বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‎ঘিওর উপজেলার নালী  ইউনিয়ন পরিষদ নির্বাচন: মোঃ মাসুদুল ইসলাম গণসংযোগে ব্যস্ত বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের- রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দুরুল হুদা, গুরুত্ব পেল কৃষিপণ্য বিপণন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।  কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত রূপসায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়,আলোচনা সভা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের ৫ টি স্পট থেকে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত  শশীদল ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ মোরশেদ আলম।  নানান আয়োজনের মধ্যে কালিহাতী যুবদলের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালিত  মানিকগঞ্জে কাস্টম এক্সাইজও ভ্যাট এর অভিযানে নকল সিগারেট জব্দ  করেছে কাস্টম কর্মকর্তারা  ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে সেলুন—মালিক রবিন নিহত:

‎ঘিওর উপজেলার নালী  ইউনিয়ন পরিষদ নির্বাচন: মোঃ মাসুদুল ইসলাম গণসংযোগে ব্যস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

‎

‎মানিকগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম লিটন

‎

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী ৭ং নালী ইউনিয়নে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ ও নির্বাচনী আমেজ। বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের জন্য পরিচিত গুরুত্বপূর্ণ এই ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা এবং গণসংযোগে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি গ্রাম, হাট-বাজার ও অলিগলি।

‎

‎নির্বাচনী এই হাওয়ায় বর্তমানে সরগরম উপস্থিতি দেখা যাচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদুল ইসলাম   এলাকার উন্নয়ন ও জনগণের সার্বিক নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি দিনরাত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাঠপর্যায়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

‎

‎নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোঃ মাসুদুল ইসলাম  প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, চা-দোকান এবং জনবহুল স্থানে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শুনছেন তিনি। স্থানীয় প্রবীণ ও যুবসমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এলাকার অবহেলিত অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন।

‎গণসংযোগকালে মোঃ মাসুদুল ইসলাম  বলেন:

‎নালী ইউনিয়ন মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা। এখানে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা থাকলেও সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধাগুলো শতভাগ নিশ্চিত হয়নি। আমি কোনো ক্ষমতার লোভে নয়, বরং স্থানীয় জনগণ ও সাধারণ খেটে খাওয়া মানুষের সেবক হিসেবে পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে নালী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসনে সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

‎প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ মাসুদুল ইসলাম  ইউনিয়নবাসীর সামনে তাঁর ভবিষ্যত পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। তাঁর প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

‎অবকাঠামোগত উন্নয়ন: ইউনিয়নের ভেতরের কাঁচা ও জরাজীর্ণ রাস্তাঘাট পাকা করা এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন।

‎ এলাকা কেন্দ্রিক সুশাসন: স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান  এলাকাগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা। সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছতা: ইউনিয়ন পরিষদের সকল সুযোগ-সুবিধা এবং ভিজিডি/ভিজিএফ কার্ড বিতরণ শতভাগ স্বচ্ছ রাখা।

‎মাদকমুক্ত সমাজ গঠন: তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কাজে উৎসাহিত করে একটি মাদকমুক্ত সবুজ ইউনিয়ন গড়ে তোলা।৷৷ এলাকার সাধারণ ভোটাররা জানান,  দলীয় পরিচয়

‎কেন্দ্রিক নয়; প্রার্থীর ব্যক্তিত্ব, সততা ও সুখে-দুঃখে পাশে থাকার মানসিকতাই প্রধান বিষয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা এমন একজনকে চেয়ারম্যান হিসেবে চাই, যিনি সব সময় এলাকার খবর রাখবেন এবং সহজলভ্য হবেন।”

‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews