শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়। সখীপুরে মাটির নিচে মিলল ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু রূপসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মহিউদ্দিন শেখ এর প্রেস ব্রিফিং ।  উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য ‎ঘিওর উপজেলার নালী  ইউনিয়ন পরিষদ নির্বাচন: মোঃ মাসুদুল ইসলাম গণসংযোগে ব্যস্ত বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের- রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দুরুল হুদা, গুরুত্ব পেল কৃষিপণ্য বিপণন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।  কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত রূপসায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়,আলোচনা সভা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের ৫ টি স্পট থেকে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত 

সখীপুরে মাটির নিচে মিলল ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের সখীপুরে মা‌টি খু‌ঁড়ে পাওয়া জং ধরা দুটি বাক্সে ১২টি র‌কেট লাঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার করা র‌কেট লাঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি র‌কেটলাঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে  ইং‌রে‌জি অক্ষ‌রে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।

জ‌মির মা‌লিক কৃষক আশ্রব আলী ব‌লেন, তার ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় মাটির নিচে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পাই। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেই।

 

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোবাইলে খবর শুনে এসে দেখি অনেক লোকজন। এগুলো দেখে মনে হচ্ছে বহু পুর‌নো কো‌নো নিদর্শন, ধারনা করা হ‌চ্ছে ১৯৭১ সা‌লে মুক্তিযুদ্ধকালীন সময় বা তার আ‌গের সময়কার পূর্ব পা‌কিস্তান পু‌লিশের কো‌নো ব‌্যবহৃত সরঞ্জাম।

 

সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, পুরাতন জং ধরা ১২ টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। ওগুলো গ্রেনেড নয় রকেট লাঞ্চার।

 

মোঃ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews