শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহাস্থানে আগাম ফুলকপির ছড়াছড়ি, দাম কমায় স্বস্তিতে ক্রেতা—হতাশ কৃষক গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে  সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাশিদ- নিলু ফাউন্ডেশন এর চিকিতসা ও শিক্ষা অনুদানের টাকা হস্তান্তর সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়। সখীপুরে মাটির নিচে মিলল ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু রূপসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মহিউদ্দিন শেখ এর প্রেস ব্রিফিং ।  উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য ‎ঘিওর উপজেলার নালী  ইউনিয়ন পরিষদ নির্বাচন: মোঃ মাসুদুল ইসলাম গণসংযোগে ব্যস্ত বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের-

সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি,

ফরিদপুরের সালথায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জনসমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, খোকন মাতুব্বর, রাসেল শেখ ও হাবিবুর রহমান হাবিব, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর,মোঃ নুরুল ইসলাম,মাতুব্বর মোঃ জসীম মোল্যা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
জনসমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সালথা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews