শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মন্ত্রিত্বের দাবিতে আলোচনায় ফজলুল হক মিলন জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ; উন্নয়ন, স্থিতিশীলতা ও শক্তিশালী প্রতিনিধিত্বে অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় চান গাজীপুরবাসী গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল মনিরুল ইসলাম রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।  অগ্নিসংযোগ ও সহিংসতার চেষ্টা বরদাশত করা হবে না ————-জিএমপি কমিশনার  ফরিদপুরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে  বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে। অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ধামরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পূবাইলে সড়কে ঝরল প্রাণ, অটোরিকশা চালক গ্রেফতার 

মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

সাইদ গাজী,

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

গোপালগঞ্জের মুকসুদপুরে থানা ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং অস্ত্র উদ্ধারে সাহসিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশের একটি দল। এ অভিযানে নেতৃত্ব দেওয়ায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানসহ তাঁর টিমকে সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

 

জানা গেছে, দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে থানা ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে।

 

এমন প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনের পাশাপাশি অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বাধীন পুলিশ দল। তাঁদের সাহসিকতা, দায়িত্ববোধ, সমন্বয় ও পেশাদারিত্বে পুলিশের কার্যক্রমে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।

 

এমন দুঃসাহসিক ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি মো. বাবলুর রহমান খানসহ তাঁর টিমকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

পুলিশ সদস্যদের এমন সাহসিকতা ও পেশাদারিত্ব আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews