
বীরগঞ্জ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের তুলসীপুর এলাকায় এক দিনমজুর ও কামলাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, [ঘটনার দিন দিনমজুরেরা ক্ষেতের সোনালী ফসল ধান নিয়ে আল দিয়ে যাওয়া-আসা করার কারণে ওই জমির মালিক তাদের উপর চড়া হয়। এবং কয়েকজনকে মারধর করে।
এ ঘটনায় ভুক্তভোগীরা ন্যায়বিচার দাবি করেছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।