বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দিনমজুর ও কামলাকে মারধরের অভিযোগ সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার গুরুদাসপুরে পুরোদমে চলছে রবি শষ্য চাষের প্রস্তুতি  চাহিদামত রাসায়নিক সার না পেয়ে কৃষক চিন্তিত ধামরাইয়ের মাটিতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান  হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরাঞ্চল, বেড়েছে শীতের অনুভূতি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলি সহ এস,আর,বির হাতে সোহাগ গ্রেফতার। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১; আহত ৪ ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ অতিরিক্ত সচিব হতে চায় ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, আওয়ামী মন্ত্রীদের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ যুগ্মসচিব মনিরুল

ধামরাইয়ের মাটিতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার (ধামরাই) মোঃ রাকিব হোসেন

 

২৪ নভেম্বর: নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে নিজ গ্রামের মাটিতে দাফন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুরে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

 

এর আগে মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রিয় মুখটি শেষবারের মতো দেখতে ভিড় করেন গ্রামবাসী।

 

মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

 

বগুড়ায় গোসল শেষে দুপুরে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ গ্রামের বাড়ি ধামরাইয়ের রাজাপুরে নিয়ে আসা হয়।

 

সোহেল খান ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই শোকের ছায়া নেমে আসে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে।

 

হাস্যরসাত্মক অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন সোহেল খান। তার সাবলীল অভিনয়, সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের আনন্দ দিয়েছে বছরের পর বছর।

 

জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয় এবং দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews