সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১; আহত ৪ ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ অতিরিক্ত সচিব হতে চায় ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, আওয়ামী মন্ত্রীদের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ যুগ্মসচিব মনিরুল পাইকড়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করছেন চেয়ারম্যান প্রার্থী জসিম খাঁন গাজীপুরকে একটি আধুনিক নগরী গড়ার মহাপরিকল্পনা বাবুলের মানিকগঞ্জের ঘিওরে জমি দখল ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।  প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে গাকৃবির সাফল্য উৎসর্গ উপাচার্যের ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১; আহত ৪

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

সাইদ গাজী,

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের ভাঙ্গায়

ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও পেছন থেকে অপর একটি গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি ট্রাক উল্টে এক্সপ্রেসওয়ের ওপর পড়ে যায়।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে এক্সপ্রেসওয়ের পুলিয়া-মালিগ্রাম এলাকার মাঝামাঝি একটি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত পবিত্র কুমার দাস (২২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সমুসপুর গ্রামের শুকলাল দাসের ছেলে। আহতরা হলেন একই উপজেলা রবিউল (৩০), হানিফ (২৮) ও সজিব (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ফ্লাইওভারের ওপর একটি ট্রাক উল্টো পথে আসলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে অপর একটি গাড়ি ধাক্কা দিলে একটি ট্রাক উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন,খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সরকারি অ্যাম্বুলেন্সে তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews