রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জের ঘিওরে জমি দখল ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।  প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে গাকৃবির সাফল্য উৎসর্গ উপাচার্যের ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক,  গাজীপুরে মন্ত্রিত্বের দাবিতে আলোচনায় ফজলুল হক মিলন জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ; উন্নয়ন, স্থিতিশীলতা ও শক্তিশালী প্রতিনিধিত্বে অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় চান গাজীপুরবাসী গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল মনিরুল ইসলাম

ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

সাইদ গজী,

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের ভাঙ্গায় সহিংসতায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।

 

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নিহত রাজুর আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

 

এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews