রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জের ঘিওরে জমি দখল ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।  প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে গাকৃবির সাফল্য উৎসর্গ উপাচার্যের ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক,  গাজীপুরে মন্ত্রিত্বের দাবিতে আলোচনায় ফজলুল হক মিলন জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ; উন্নয়ন, স্থিতিশীলতা ও শক্তিশালী প্রতিনিধিত্বে অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় চান গাজীপুরবাসী গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল মনিরুল ইসলাম

মানিকগঞ্জের ঘিওরে জমি দখল ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বসতভিটার জমি জোরপূর্বক দখল, বাধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এই অভিযোগ করেন উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চর বেবুতা গ্রামের বাসিন্দা জেসমিনা খাতুন (৫০)।
​অভিযোগে জেসমিনা খাতুন উল্লেখ করেন যে, তিনি তার স্বামী মৃত জামাল খানের ওয়ারিশ সূত্রে এবং ক্রয় সূত্রে চর বেবুতা মৌজায় বসতভিটার ৭ শতাংশ ও ফসলি জমির ১১ শতাংশের মালিক। অভিযোগ অনুযায়ী, একই এলাকার ১. রফিক (২১), ২. শহীদ (উভয় পিতা- মৃত জামাল খান), ৩. শরীফ (পিতা- শহীদ) ও ৪. হাসিনাসহ (স্বামী- শহীদ) সংশ্লিষ্টরা তার বসতভিটার ৭ শতাংশ ও ফসলি জমির ১১ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
​বাদীর দাবি, জমি দখলে বাধা দেওয়ায় এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে সালিশ মীমাংসার চেষ্টা করা হলে অভিযুক্তরা তা মানেননি এবং বাড়ি ছাড়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০টার দিকে অভিযুক্তরা জোরপূর্বক বাদীর বসতভিটায় প্রবেশ করে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে শুরু করেন। এ সময় জেসমিনা খাতুন বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে বাঁশ দিয়ে মাথায় আঘাত করতে উদ্যত হন। হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তিনি হাতে আঘাত পান। একপর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বাঁশঝাড়ে পড়ে যান। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ দায়ের করেন।
​ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী জেসমিনা খাতুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews