রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।  প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে গাকৃবির সাফল্য উৎসর্গ উপাচার্যের ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক,  গাজীপুরে মন্ত্রিত্বের দাবিতে আলোচনায় ফজলুল হক মিলন জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ; উন্নয়ন, স্থিতিশীলতা ও শক্তিশালী প্রতিনিধিত্বে অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় চান গাজীপুরবাসী গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল মনিরুল ইসলাম রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও ধ্বংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে রূপসায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১-শে নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউনটি কাজদিয়া বাজার থেকে শুরু হয়। পরে টিএসবি ইউনিয়নের থানার মোড় বাজার ও গাজী দোকান, ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ মোড় ও আলাইপুর বাজার এবং নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা, দেবীপুর ও নৈহাটিসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে কুদির বটতলা এলাকায় পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

পথসভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, সৈয়দ নিয়ামত আলী, কালাম গোলদার, হুমায়ূন কবির, মহিউদ্দিন মিন্টু, এসএম আবুল মালেক, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, রবিউল ইসলাম, শাহ আলম ভূঁইয়া, বনি আমিন সোহাগ।

 

আরও উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম সোহাগ, যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু, সৈয়দ মাহমুদ আলী, ফিরোজ শেখ, কাজী আব্দুল হাকিম, খান অলিয়ার রহমান, মহিতোষ ভট্টাচার্য, ইউপি সদস্য সফিকুল ইসলাম বাবু, জিএম জাহিদুজ্জামান, মো. ইবাদুল, ফরহাদ হোসেন, আসাদুজ্জামান পাইক, শাহরুখ হোসেন, জিএম হিরোক, আবু দাউদ ডানিশ, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, সাহিদুল শেখ, সোহাগ, সোহেল, দীপ্ত দাস, রানা, মাসুম, সাগর, তরিকুল ইসলাম ও সুজন শেখসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews