বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গাজীপুরে  সদর থানার বিশেষ অভিযানে মাদকসহ  আটক ৩

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

 

গাজীপুর মহানগরীতে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির বাস্তব প্রতিফলন দেখা গেল সদর থানার সাম্প্রতিক অভিযানে।

 

 

পৃথক পৃথক স্থানে পরিচালিত বিশেষ অভিযানে আধা কেজি গাঁজা, ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর মেট্রো থান পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

 

 

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে আধা কেজি গাঁজা, ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

 

 

এদিকে পুলিশের এমন কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, ধারাবাহিক এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews