বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

 

রিপোর্টার: সোহেল রানা

 

: রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে “উত্তরা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উত্তরার একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।

 

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান আরও উন্নত করতে হবে। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করা সম্ভব। তিনি আরো বলেন, “আমার কোনো ভাগিনা বা আত্মীয়-স্বজন নেই—কেউ যদি আমার পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম করে, তাকে আইনের আওতায় নিয়ে আসুন।” তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজি হলে সংশ্লিষ্টদের তালিকা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিশেষ অতিথি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা পাশে থাকবে।

 

সভায় আরও বক্তব্য রাখেন উত্তরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম মজুমদার ও বর্তমান সভাপতি আলাউদ্দিন আল আজাদ। বদরুল আলম মজুমদার হাসপাতাল মালিকদের উদ্দেশ্যে বলেন, সেবার অংশ হিসেবে অন্তত ১০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে এবং রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় না করার আহ্বান জানান। আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রাইভেট হাসপাতালগুলোকে দালালমুক্ত করা জরুরি, এতে সাধারণ মানুষ সহজে সঠিক সেবা পাবে।

 

এসময় উত্তরার বেসরকারি হাসপাতালগুলোর শৃঙ্খলা ও মান রক্ষায় গঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান ডাঃ মোঃ আরিফুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি ডাঃ এন এ খান (ইমরান), সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন।

 

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন। সভা শেষে উত্তরায় আধুনিক, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews