রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শাহজালালে কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’ ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার’: ডা. শফিকুর রহমান গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ ১ মাদক নারী কারবারি গ্রেপ্তার  কেশরীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে অবাধে বালু উত্তোলন, ধসের মুখে কৃষি জমি  গজারিয়ায় ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে অভিযান বিএনপি শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।  তদবির-বাণিজ্যের ইতি টেনে গণপূর্তে সারোয়ার আলমের বাজিমাত

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ ১ মাদক নারী কারবারি গ্রেপ্তার 

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে একই থানাধীন বরমি মধ্যপাড়া জনৈক কাজলের বাড়ির ভাড়াটিয়া মাদক সম্রাট কবির হোসেনের বসত ঘর থেকে এ বিপুল মাদক উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে কবির পালিয়ে গেলেও তার স্ত্রী মাদক কারবারি তাহমিনাকে(৩৫) গ্রেফতার করে পুলিশ। তাহমিনা মাদক কেনাবেচায় জড়িত বলে জানাই পুলিশ ।

 

শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গোপন সূত্রের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে পুলিশ অভিযান চালিয়ে বরমি মধ্যপাড়া কাজলের বাড়ির ভাড়াটিয়া মাদক সম্রাট কবির হোসেনের বসত ঘর থেকে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে কবির হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরো জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুসবাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় গ্রেপ্তার তাহমিনাকে আজকে আদালতে পাঠানো হয়েছে। পরে বিজ্ঞ আদালতে নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক ও ১টি পুলিশকে মারধরের মামলা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মোঃ আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

 

পলাতক কবির হোসেনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews