রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শাহজালালে কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’ ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার’: ডা. শফিকুর রহমান গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ ১ মাদক নারী কারবারি গ্রেপ্তার  কেশরীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে অবাধে বালু উত্তোলন, ধসের মুখে কৃষি জমি  গজারিয়ায় ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে অভিযান বিএনপি শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।  তদবির-বাণিজ্যের ইতি টেনে গণপূর্তে সারোয়ার আলমের বাজিমাত

শাহজালালে কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’ ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

রিপোর্টার : সোহেল রানা

 

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলের একটি ওয়াশরুমের হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা পেস্ট থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ, বিশুদ্ধতা ও মূল্য নির্ধারণের কার্যক্রম চলছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট (এ-শিফট) সদস্যরা বিমানবন্দরের কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমে অভিযান চালান।

 

অভিযানকালে ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় পলিথিনে মোড়ানো ৮টি ডিমসদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে খুলে পরীক্ষা করা হয়।

 

প্রাথমিক পরীক্ষায় প্যাকেটগুলোর ভেতর থেকে মোট ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। উদ্ধার করা পেস্ট রেজিস্টার্ড স্বর্ণকারের মাধ্যমে পৃথক করে স্বর্ণের প্রকৃত পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের প্রক্রিয়া চলছে।

 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক হিসাব অনুযায়ী উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হতে পারে। তবে পেস্ট থেকে স্বর্ণ পৃথকীকরণ ও পরীক্ষণ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত পরিমাণ ও মূল্য নিশ্চিত করা সম্ভব নয়।

 

এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণসদৃশ পেস্ট জব্দ করে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ স্বর্ণসদৃশ পেস্ট কমোডের ট্যাংকে কীভাবে রাখা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews