রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শাহজালালে কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’ ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার’: ডা. শফিকুর রহমান গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ ১ মাদক নারী কারবারি গ্রেপ্তার  কেশরীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে অবাধে বালু উত্তোলন, ধসের মুখে কৃষি জমি  গজারিয়ায় ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লৌহজংয়ে অবৈধ বালুর গদিতে অভিযান বিএনপি শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।  তদবির-বাণিজ্যের ইতি টেনে গণপূর্তে সারোয়ার আলমের বাজিমাত

মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন।

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

 

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

 

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল (১৯ সেপ্টেম্বর) সকালে এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের।

 

প্রতিযোগিতায় জেলার ৭টি থানায় প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে পুরুষ ক্যাটাগরিতে ৭টি দল এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নারী ক্যাটাগরিতে ২টি দল গঠন করা হয়েছে।

 

জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে একটি বাছাইকৃত দল রেঞ্জ পর্যায়ে প্রেরণ করা হবে। আগামীকাল (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব দেলোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews