রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা ও মোকাম ইউপি চেয়ারম্যান এম সাহেব আলী গ্রেফতার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগসহ একাধিক মামলা, মহাসড়কে বিক্ষোভের ঘটনায় সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ গাজীপুরে কোরানের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা টাঙ্গাইলে  সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা মির্জাগঞ্জে পায়রা নদীর ভাঙ্গনে নদীগর্ভে চলে যাচ্ছে বিভিন্ন এলাকা, আতঙ্কে পিপড়াখালীর ৪০ পরিবার। সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শাহজালালে কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’ ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার’: ডা. শফিকুর রহমান গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ ১ মাদক নারী কারবারি গ্রেপ্তার 

গাজীপুরে কোরানের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী ২৮ জনকে পাগড়ি পরিয়ে সম্মাননা দিয়েছে গাজীপুরের একটি মাদ্রাসা প্রতিষ্ঠান।

শনিবার গাজীপুর মহানগরীর হাড়িনালে অবস্থিত ‘জামিয়া রহমানিয়া ইনস্টিটিউটের’ হিফজুল কোরআন বিভাগ থেকে তাদেরকে এ সম্মাননা দেয়া হয়। এর আগে এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এ প্রতিষ্ঠান হাফেজ হওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং সংশ্লিষ্ট গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আলহাজ্ব কামরুল ইসলাম নোমানী প্রধান অতিথি এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

হাফেজদের মধ্যে একজন দৈনিক সময়ের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন সরকারের ছেলে হাফেজ মুহাঃ আবু বকর সিদ্দীক মুবীন। সম্মাননা পাওয়া হাফেজরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা রহমানিযা মাদরাসায় এক থেকে চার বছর পর্যন্ত পড়ালেখা করেছেন।

 

অনুষ্ঠানে জামিয়া রহমানিয়া ইনস্টিটিউটের পরিচালক কমিটির সদস্য হাফেজ মাওলানা শামীম আহমেদ, মাদ্রাসার ওস্তাদগণ, কেন্দ্রীয় মসজিদের ইমামগণ ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ২৮ জন কৃতি হাফেজকে বিশেষ সম্মাননা জানানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর দ্বীনি খেদমতের সাফল্য কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews