সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা ও মোকাম ইউপি চেয়ারম্যান এম সাহেব আলী গ্রেফতার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগসহ একাধিক মামলা, মহাসড়কে বিক্ষোভের ঘটনায় সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ গাজীপুরে কোরানের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা টাঙ্গাইলে  সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা মির্জাগঞ্জে পায়রা নদীর ভাঙ্গনে নদীগর্ভে চলে যাচ্ছে বিভিন্ন এলাকা, আতঙ্কে পিপড়াখালীর ৪০ পরিবার। সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু মৌলভীবাজারে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শাহজালালে কমোডের ট্যাংকে ‘স্বর্ণের গুপ্তভাণ্ডার’ ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার, আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয়েছিল পুরো পরিবারকে: সারওয়াত সিরাজ চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার’: ডা. শফিকুর রহমান গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ ১ মাদক নারী কারবারি গ্রেপ্তার 

কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা ও মোকাম ইউপি চেয়ারম্যান এম সাহেব আলী গ্রেফতার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগসহ একাধিক মামলা, মহাসড়কে বিক্ষোভের ঘটনায় সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি ও মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাহেব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কোরপাই এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কোরপাই এলাকায় এম সাহেব আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে তাকে গ্রেফতার করে দেবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, এম সাহেব আলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে

 

অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া গত শনিবার রাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাদের মিছিলের চেষ্টা ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনার সঙ্গে এম সাহেব আলীর সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, ‘রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে এম সাহেব আলী চেয়ারম্যানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর এম সাহেব আলীকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews