সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার গাজীপুর সদরে দীর্ঘদিন সংস্কারহীন সড়ক, নোংরা পানি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ; তদন্তের আশ্বাস ইউএনও’র লোহাগড়ায় উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি। কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা ও মোকাম ইউপি চেয়ারম্যান এম সাহেব আলী গ্রেফতার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগসহ একাধিক মামলা, মহাসড়কে বিক্ষোভের ঘটনায় সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ গাজীপুরে কোরানের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা টাঙ্গাইলে  সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা মির্জাগঞ্জে পায়রা নদীর ভাঙ্গনে নদীগর্ভে চলে যাচ্ছে বিভিন্ন এলাকা, আতঙ্কে পিপড়াখালীর ৪০ পরিবার। সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

লোহাগড়ায় উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি।

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

নড়াইল প্রতিনিধি: মোঃ শওকত আলী

 

 

 

নড়াইলের লোহাগড়ায় উপজেলা কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা কৃষক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি অ্যান্ড বি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেজবাহ উদ্দিন পারভেজ। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মাহাবুবুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা আবু হায়াত সাবু, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান কাকা মিয়া, সদস্য মাকসুদুর রহমান এবং নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. তাইবুল ইসলামসহ অনেকে।

এ সময় উপজেলা ও পৌর কৃষক দল, বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে লোহাগড়া উপজেলা কৃষক দল কৃষকদের অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews