সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার গাজীপুর সদরে দীর্ঘদিন সংস্কারহীন সড়ক, নোংরা পানি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ; তদন্তের আশ্বাস ইউএনও’র লোহাগড়ায় উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি। কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা ও মোকাম ইউপি চেয়ারম্যান এম সাহেব আলী গ্রেফতার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগসহ একাধিক মামলা, মহাসড়কে বিক্ষোভের ঘটনায় সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ গাজীপুরে কোরানের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা টাঙ্গাইলে  সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা মির্জাগঞ্জে পায়রা নদীর ভাঙ্গনে নদীগর্ভে চলে যাচ্ছে বিভিন্ন এলাকা, আতঙ্কে পিপড়াখালীর ৪০ পরিবার। সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

 

সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথী মোস্তফা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা মীর আলাউদ্দিন, মেহেদী হাসান, আরিফুল ইসলাম ও আবুবকর সিদ্দিক প্রমূখ।

 

সম্মেলন সফল করতে সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন, অতিথি আমন্ত্রণসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আগামী ১০ অক্টোবর সকাল ১০ টায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের জাতীয় সম্মেলন-২০২৬ জাতীয় প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এতে সাংবাদিক নির্যাতন বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সারাদেশের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করবেন। এ সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews