সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার গাজীপুর সদরে দীর্ঘদিন সংস্কারহীন সড়ক, নোংরা পানি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ; তদন্তের আশ্বাস ইউএনও’র লোহাগড়ায় উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি। কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা ও মোকাম ইউপি চেয়ারম্যান এম সাহেব আলী গ্রেফতার সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগসহ একাধিক মামলা, মহাসড়কে বিক্ষোভের ঘটনায় সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ গাজীপুরে কোরানের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা টাঙ্গাইলে  সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা মির্জাগঞ্জে পায়রা নদীর ভাঙ্গনে নদীগর্ভে চলে যাচ্ছে বিভিন্ন এলাকা, আতঙ্কে পিপড়াখালীর ৪০ পরিবার। সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) আবু নাসেরের বিরুদ্ধে একটি বেসরকারী উন্নয়ন সংস্থার বই প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যসূচীতে অন্তরভূক্তির চেষ্টায় শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম, চাপ প্রয়োগ ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ একটি লিখিত নথিতে তুলে ধরা হয়েছে।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আবু নাসের কালিহাতী উপজেলার ইছাপুর ক্লাস্টারের দায়িত্বে রয়েছেন। ওই ক্লাস্টারের বাংড়া ও সহদেবপুর ইউনিয়নের ২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তাঁর দায়িত্বাধীন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে,আবু নাসের দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সময়ে শিক্ষকদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে থাকেন। তিনি সার্কের পতাকা নিজেই বিভিন্ন বিদ্যালয়ে সরবরাহ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।এছাড়াও তিনি হরহামেশা শিক্ষকদের সাথে অসদাচরণ এবং তার দায়িত্ব পালনের পদ্ধতি নিয়েও নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তাছাড়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নামে শিক্ষকদের কাছ থেকে নগদ অর্থ নেওয়ারও গুরুতর অভিযোগও ওই নথিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি তার ক্লাশস্টার এলাকার প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ক্ষমতার অপব্যবহার করে ১ হাজার টাকা আদায় করেছেন।

ওই অর্থ সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আশা নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা( এনজিওর) সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এ ছাড়া ওই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তার নিয়ন্ত্রণাধীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে জনসম্মুখে অসৌজন্যমূলক আচরণ এবং চাকরি হারানোর হুমকি দেওয়ার অভিযোগও করেছেন একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগসূত্রে দাবি করা হয়েছে, বিভিন্ন সময়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য (এমপি), মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম উল্লেখ করে তিনি তার বিরাগভাজন শিক্ষকদের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করে থাকেন।

সহদেবপুর ইউনিয়নের ইউনিয়নের ভূক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৪ সেপ্টেম্বর আশা নামক বেসরকারী উন্নয়ন সংস্থার উর্ধতন কর্মকর্তাদের নিয়ে বই ও শিক্ষাউপকরন বিতরনের নামে একটি অনুষ্ঠান করেছেন। ওই অনুষ্ঠানে সরকার নির্ধারিত কোন পাঠ্যপুস্তক বিতরন না করে আশা এনজিও প্রণীত বিভিন্ন পাঠ্যপুস্তক কোমলমতি শিশুদের হাতে তুলে দিয়ে শিশুদের মাঝে শুধু বইয়ের বুঝাই বাড়ানো হয় নাই সরকার অনুমোদিত পাঠ্যক্রমকেও চ্যালেন্জ করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পুস্তক সরকারের কোন নির্দেশনা ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যতালিকায় অন্তর্ভূক্ত করা চরম ধৃষ্ঠতাপূর্ণ বলেও মনে করছেন শিক্ষাসংশ্লিষ্ট বিশিষ্ঠজনেরা ।

এবিষয়ে কালিহাতী উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু নাসেরের মোঠোফোনে একাধিকবার টেলিফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান জানান,কোন শিক্ষক আবু নাসের সাহেবের নামে তার দপ্তরে কোন অভিযোগ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews