শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সালথায় ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে মানববন্ধন  লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি: ৯৫ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৩ ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি,স্বাস্থ্য বিভাগসহ সমাজের সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।  একেএম আব্দুল আউয়ালের শোকজ প্রত্যাহার না করলে মানববন্ধনের ঘোষনা  পটুয়াখালী হাসপাতালে দালালচক্রের উৎপাত: রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার অভিযোগ টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান  লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, চিশতিয়া বেকারিকে জরিমানা বিমান-বোয়িংয়ের মধ্যে আরও ১১ উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চুক্তি মাদককে না বলি, মাঠে চল ফুটবল খেলি কিচকে বর্ণাঢ্য টুর্নামেন্ট

ফরিদপুরে সালথায় ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে মানববন্ধন 

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

সাইদ গাজী, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার বক্তব্য কাটছাঁট ও বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা, স্থানীয় নেতৃবৃন্দ ও চেয়ারম্যানের পরিবারের সদস্যরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার একটি বক্তব্যের অংশবিশেষ কাটছাঁট করে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা অবিলম্বে অপপ্রচার বন্ধের দাবি জানান।

 

একই সঙ্গে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

 

মানববন্ধনে বক্তব্য দেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইলিয়াস, বড়খাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তার ফকির, তারামিয়া, ইউনুস মোল্লা ও চেয়ারম্যানের বোন ফাইজা খান তৃষ্ণা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য প্রচারের আগে তার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করা প্রয়োজন। তারা এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews