বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে বিয়ের রাতেই বরের মৃত্যু,এলাকায় শোকের ছায়া উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ ! “ বাঁশকাণ্ডে কাঁপছে বাসাইল, অধরা ঠিকাদার জাহাঙ্গীর ” শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় এমপি-ইউএনওর সামনে জামায়াত নেতা হেনস্তা, সাংবাদিকদের কাজে বাধা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পত্নীতলায় ৯০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার,  ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষন অনুষ্ঠিত।  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননী অনশন  পটুয়াখালীতে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিপরীতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি।  মুন্সীগঞ্জে অপহরণ ও ২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা রাজীব হোসেন অপু বহিষ্কার

টাঙ্গাইলে বিয়ের রাতেই বরের মৃত্যু,এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের রাতেই অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মাথায় তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আয়নাল হক জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল। তবে গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তান রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার বন্ধুর সঙ্গে পালিয়ে যান। এরপর থেকেই দুই সন্তানকে লালন-পালন করা নিয়ে তীব্র হতাশায় ভুগছিলেন তিনি।

এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের অনুরোধ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন আয়নাল। আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নতুন স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে বাবার বাড়িতে ফেরেন তিনি। কিন্তু বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই গভীর রাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, “আমি প্রেস ক্লাবের একজন সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি সত্য। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বা লিখিতভাবে কিছু জানাননি। যতটুকু তথ্য পেয়েছি, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই মারা গেছেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews