বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষন অনুষ্ঠিত।  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননী অনশন  পটুয়াখালীতে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিপরীতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি।  মুন্সীগঞ্জে অপহরণ ও ২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা রাজীব হোসেন অপু বহিষ্কার ভূঞাপুর থানার ওসির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট আটক সাপাহার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি,  মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষন অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): রূপসা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নিরাপদ মাংস প্রক্রিয়াকরণের নিমিত্তে মাংস প্রক্রিয়াজাতকারীদের সঙ্গে মতবিনিময় সভা ও দিনব্যাপী ‘নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭-ই অক্টোবর (বুধবার) সকালে রূপসা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. তরিকুল ইসলাম । বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি ইসলাম, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন । বক্তৃতা করেন বাজার বণিক সমিতির আরাফাত হোসেন, হাফিজ শেখ, হাসনাত মিলন, মাংস প্রক্রিয়াজাতকারী দুলাল উদ্দীন তালুকদার, শেখ জাহাঙ্গীর, লিয়াকত আলী, আমিন খান, উত্তম কুমার দাস, জাকির শেখ, আমজাদ শেখ ও তুহিন শেখ। উক্ত অনুষ্ঠানে মাংস উৎপাদন, সঠিকভাবে মাংস প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস বিক্রিসহ নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাংস প্রক্রিয়াজাতকারীদের নিরাপদ মাংস উৎপাদন ও ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews