মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক মানুষ উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া কালিহাতীতে বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত নিয়ামতপুরে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১,  মাদক শনাক্তকরণ কার্যক্রম জোরদারে লৌহজং হাসপাতালে কিট হস্তান্তর কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় একটি র‍্যালি বের হয়,পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও  উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।

 

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া এবং দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আহতদের প্রাথমিক সহায়তা দেওয়া যায়, তা বাস্তবভাবে প্রদর্শন করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলায় বিভিন্ন কৌশল তুলে ধরেন।

 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু প্রশাসন বা উদ্ধারকারী সংস্থার ওপর নির্ভর করলে হবে না। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে হবে।

 

তিনি আরও বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে।

 

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান, উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews