মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক মানুষ উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া কালিহাতীতে বাংলাদেশ বেতারের প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত নিয়ামতপুরে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১,  মাদক শনাক্তকরণ কার্যক্রম জোরদারে লৌহজং হাসপাতালে কিট হস্তান্তর কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমণ্ডলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তর মেদিনীমণ্ডলের খান সাহেবের বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। হোলিস্টিক হেলথ কেয়ারের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশন ও জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগার।

পদ্মা সেতু উত্তর থানাধীন এলাকায় আয়োজিত এ ক্যাম্পে ঢাকা থেকে আগত এমবিবিএস চিকিৎসকেরা বিভিন্ন বয়সী রোগীকে চিকিৎসাসেবা দেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং ওজন পরিমাপের ব্যবস্থা ছিল। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকেরা ব্যবস্থাপত্র দেন। কোমর ও হাঁটুব্যথাসহ বিভিন্ন অস্থিসন্ধির সমস্যা, চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, নারীদের স্ত্রীরোগসংক্রান্ত সমস্যা এবং শিশুদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা স্বল্প খরচে করানোর ব্যবস্থাও রাখা হয়।

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশন ও জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ফৌজি হাসান খান রিকু বলেন, “মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন। আমরা মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ শুরু করেছি। ভবিষ্যতে আরও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।”

আয়োজকেরা জানান, সাধারণ মানুষের কাছে সহজলভ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এ মেডিকেল ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাঁদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews