বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নানান আয়োজনের মধ্যে কালিহাতী যুবদলের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালিত  মানিকগঞ্জে কাস্টম এক্সাইজও ভ্যাট এর অভিযানে নকল সিগারেট জব্দ  করেছে কাস্টম কর্মকর্তারা  ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে সেলুন—মালিক রবিন নিহত: শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু ISF ফুটবল ওয়ার্ল্ড কাপে ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে বাংলাদেশ দল পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২, চলছে উদ্ধার অভিযান রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ 

মানিকগঞ্জে কাস্টম এক্সাইজও ভ্যাট এর অভিযানে নকল সিগারেট জব্দ  করেছে কাস্টম কর্মকর্তারা 

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম লিটন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকায় অভিযান চালিয়েছে কাস্টম এক্সাইজ ভ্যাট, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাতের অভিযোগে মানিকগঞ্জে ফ্ল্যাশ ও বেঙ্গল স্পেশাল সিগারেট জব্দ করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান  করেন। সময় বাংলাদেশ হাটের গোডাউন এবং খালপাধোয়া গ্রামের শহীদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। অভিযান টের পেয়ে ব্যবসায়ী শহীদুল ইসলাম ও সংশ্লিষ্ট সিগারেট কোম্পানির টেরিটরি সেলস অফিসার (টিএসও) রিফাত পালিয়ে যায় জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে আনা এসব অবৈধ সিগারেট বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল চক্রটি। স্থানীয় একটি মহলের মদদে এই অবৈধ ব্যবসা পরিচালিত হতো বলে দাবি করেছেন এলাকাবাসী। বাংলাদেশ হাট ও তিল্লি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, শহীদুলের কাছ থেকে সিগারেট কেনার সময় বৈধ কাগজপত্রের কথা জানতে চাইলে তারা বিভিন্ন টালবাহানা করতেন। তবে বাজারে ৫টাকা দামের সিগারেটের ব্যাপক চাহিদা থাকায় বাধ্য হয়েই তারা শহীদুলের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করতেন। এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের সহকারী কমিশনার সাঈদ হাসান তাহের বলেন, অভিযানে ১ লাখ ৬২ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে এ সময় অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews