
স্টাফ রিপোর্টার :
ISF ওয়ার্ল্ড কাপ -২০২৬ এ অংশগ্রহণ করে ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে বাংলাদেশ দল। International School sports Federation এর আয়োজনে প্রতি দুই বছর পর পর এ বিশ্বকাপ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাংলাদেশের দল হিসেবে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একটি দল এ বছর বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করে । খেলার আয়োজক দেশ ছিল চীন। ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর চীনে অনুষ্ঠিত এ খেলায় বাংলাদেশের প্রতিনিধি দল হিসেবে তারা অংশগ্রহণ করে।
বিশ্বকাপে মোট ৫টি ম্যাচ খেলে বাংলাদেশ দল। চেক, জার্মানি, মরক্কো, হাইতি ও আলজেরিয়ার সাথে পরিচ্ছন্ন ও নান্দনিক খেলার জন্য নির্বাচন কমিটি বাংলাদেশ দলকে এ সম্মাননা পুরস্কার দিয়েছে।
৫টি ম্যাচ খেলে বাংলাদেশ দল কোন ম্যাচের সাথে জিততে না পারলেও শৃঙ্খলা বজায় রেখে চমৎকার ও নান্দনিক খেলায় মুগ্ধ বিশ্বের অন্যান্য দেশ।
বাংলাদেশের ফুটবল টিমের সাথে হেড অফ দি ডেলিগেশন হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল কর্নেল সিনথিয়া শারমিন। তিনি বলেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ISF ফুটবল বিশ্বকাপে আমার প্রতিষ্ঠান থেকে একটি দল অংশগ্রহণ করে। এত অনগ্রসর একটি এলাকা থেকে বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করে ৫টি ম্যাচের কোনটিতে জিততে না পারলেও শৃঙ্খলা বজায় রেখে অত্যন্ত সুন্দর ও নান্দনিক খেলার জন্য আমরা ফেয়ার প্লে ট্রফি জিততে পেরেছি যা আমাদের জন্য গৌরবের।
যথাযথ প্র্যাকটিসের অভাব, প্রয়োজনীয় খেলার উপকরণ না থাকা, স্পন্সরের অভাব এবং শেষ পর্যন্ত ৫ জন খেলোয়াড়ের ভিসা না হওয়ায় আমরা কোন দলের সাথে জিততে পারেনি।
আমাদের দলের খেলার প্রশংসা অনেকে দেশই করেছে। উদ্ভূত সমস্যাগুলো সমাধান করে ভবিষ্যতে অংশগ্রহণ করলে আমাদের দল আরো ভালো করবে ।