বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নানান আয়োজনের মধ্যে কালিহাতী যুবদলের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালিত  মানিকগঞ্জে কাস্টম এক্সাইজও ভ্যাট এর অভিযানে নকল সিগারেট জব্দ  করেছে কাস্টম কর্মকর্তারা  ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে সেলুন—মালিক রবিন নিহত: শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু ISF ফুটবল ওয়ার্ল্ড কাপে ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে বাংলাদেশ দল পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২, চলছে উদ্ধার অভিযান রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ 

নানান আয়োজনের মধ্যে কালিহাতী যুবদলের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালিত 

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

 

কালিহাতী উপজেলা, কালিহাতী পৌর ও এলেঙ্গা পৌর যুবদলের আয়োজনে এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, ড্যাব নেতা অধ্যাপক শাহ আলম তালুকদার, কৃষিবিদ এস এম এ খালিদ, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো ও মোহর আলী, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, কালিহাতী উপজেলা মহিলা দলের সভানেত্রী রহিমা বেগম, যুবদলের সাবেক সভাপতি শামীম আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও লুৎফর রহমান লেলিন, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাসমত আলী রেজা, যুবদলের সাবেক নেতা আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ খান, মো. রাশেদ তালুকদার, কালিহাতী পৌর যুবদলের নেতা শহিদুল ইসলাম খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, হারুনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

যুবদলের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হয়। আয়োজকেরা সংগঠনের স্লোগান—“যুব ঐক্য, প্রগতি। বাংলাদেশ জিন্দাবাদ”—সামনে রেখে কর্মসূচি বাস্তবায়ন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews