শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়। সখীপুরে মাটির নিচে মিলল ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু রূপসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মহিউদ্দিন শেখ এর প্রেস ব্রিফিং ।  উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য ‎ঘিওর উপজেলার নালী  ইউনিয়ন পরিষদ নির্বাচন: মোঃ মাসুদুল ইসলাম গণসংযোগে ব্যস্ত বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের- রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা দুরুল হুদা, গুরুত্ব পেল কৃষিপণ্য বিপণন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।  কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত রূপসায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়,আলোচনা সভা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী শহরের ৫ টি স্পট থেকে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত 

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হারুন অর রশিদের মাঠপর্যায়ের দায়িত্ব পালন নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি নিয়মিত কর্মস্থল উলিপুরে উপস্থিত থাকেন না। তবে এ বিষয়ে টিআই হারুন অর রশিদ এবং জেলা ট্রাফিক ইনচার্জ আবু আলা মওদুদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে, যা নিয়ে জনমনে তৈরি হয়েছে ধোঁয়াশা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর এলাকার ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা টিআই হারুন অর রশিদ নিয়মিত এলাকায় সময় দেন না এবং মাঠপর্যায়ে তার উপস্থিতি কম—এমন অভিযোগ তুলছেন স্থানীয়রা।

 

সরেজমিন গতকাল (২৮ অক্টোবর) বুধবার দুপুরের দিকে দেখা যায় সার্জেন্ট, এটিএসআই ও একজন কনস্টেবল ডিউটিতে এসেছিলেন। নিয়ম অনুযায়ী ডিউটি মনিটরের জন্য টি আই হারুন নিয়োজিত থাকার কথা থাকলেও তিনি তার দায়িত্বরত উপজেলায় আসেন নি।

 

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর হারুন অর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি উলিপুরে উপস্থিত না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, “আমি আজ উলিপুরে যাইনি। কুড়িগ্রাম ট্রাফিক অফিসে আমার কাজ ছিল,বাইকটিও নষ্ট হয়েছিলো।”

 

তবে ঠিক উলটো চিত্র তুলে ধরেন কুড়িগ্রাম জেলা ট্রাফিক ইনচার্জ আবু আলা মওদুদ। তিনি দাবি করেন, “টিআই হারুন অর রশিদ প্রতিদিনই উলিপুরে যান। আজও তিনি সেখানে গিয়েছিলেন।”

 

একই দিনে দুই দায়িত্বশীল কর্মকর্তার এমন পরস্পরবিরোধী বক্তব্য এবং মাঠপর্যায়ে উপস্থিতি নিয়ে সৃষ্টি হওয়া এই ধোঁয়াশা নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন সাংঘর্ষিক তথ্য ট্রাফিক ব্যবস্থার তদারকি ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews