শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহাস্থানে আগাম ফুলকপির ছড়াছড়ি, দাম কমায় স্বস্তিতে ক্রেতা—হতাশ কৃষক গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে  সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাশিদ- নিলু ফাউন্ডেশন এর চিকিতসা ও শিক্ষা অনুদানের টাকা হস্তান্তর সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়। সখীপুরে মাটির নিচে মিলল ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু রূপসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মহিউদ্দিন শেখ এর প্রেস ব্রিফিং ।  উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য ‎ঘিওর উপজেলার নালী  ইউনিয়ন পরিষদ নির্বাচন: মোঃ মাসুদুল ইসলাম গণসংযোগে ব্যস্ত বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের-

রাশিদ- নিলু ফাউন্ডেশন এর চিকিতসা ও শিক্ষা অনুদানের টাকা হস্তান্তর

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি

নাটোরেরর গুরুদাসপুরে চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত চলনবিলের কিংবদন্তি সাংবাদিক কলামিষ্ট ও শিক্ষাবিদ অধ্যাপক আতহার হোসেনের ক্যান্সারে আক্রান্ত কনিষ্ঠ পুত্র আশিক বিল্লাহ শিমুলকে এবং ক্যান্সার আক্রান্ত শিশু কন্যা নূর-এ জান্নাতকে চিকিৎসা বাবদ ও খুব্জিপুর হাইস্কুল থেকে এস এস সি পরিক্ষায় মানবিক বিভাগে ১১৬৭ নম্বর পেয়ে দরিদ্র ভ্যান চালকের পুত্র শাহাদত হোসেন রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্তান অর্জন করায় উচ্চ শিক্ষার জন্য শিক্ষা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করে চাচকৈড় খলিফা পাড়ার আমেরিকা প্রবাসি রাশিদুল ইসলামের সমাজকল্যান মূলক মানবিক প্রতিষ্ঠান রাশিদ-নিলু ফাউন্ডেশন।

৩০ অক্টোবর শুক্রবার বিকেলে গুরুদাসপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন চলনবিল প্রেসক্লাব মিলনায়তনে ওই আর্থিক সহায়তা ও কৃতি শিক্ষার্থীকে সম্মাননা হস্তান্তর করেন রাশিদ- নিলু ফাউন্ডেশনের আমিরুল ইসলাম মাষ্টার,আব্দুল খালাক ফকির ও শহিদুল ইসলাম মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ,প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,সহ সভাপতি প্রভাষক সাজেদুর রহমান,সহ সম্পাদক মিজানুর রহমান শাহাদত,সাংবাদিক রহমত আলী আখলাকুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews