শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মহাস্থানে আগাম ফুলকপির ছড়াছড়ি, দাম কমায় স্বস্তিতে ক্রেতা—হতাশ কৃষক গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে  সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাশিদ- নিলু ফাউন্ডেশন এর চিকিতসা ও শিক্ষা অনুদানের টাকা হস্তান্তর সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়। সখীপুরে মাটির নিচে মিলল ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু রূপসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মহিউদ্দিন শেখ এর প্রেস ব্রিফিং ।  উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য ‎ঘিওর উপজেলার নালী  ইউনিয়ন পরিষদ নির্বাচন: মোঃ মাসুদুল ইসলাম গণসংযোগে ব্যস্ত বল্লভদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা নুরুল ইসলামের-

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে  সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর জেলা শাখা।

 

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম কাঞ্চন, এম আসাদুজ্জামান সাদ, খোরশেদ আলম, গোলাম রসুল দিনার, হাফিজুর রহমান প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, ‘গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে একজন প্রার্থী কর্তৃক সাবেক মেয়রের জাহাঙ্গীরের নাম ভাঙিয়ে ও অর্থ বিলিয়ে প্রকাশ্যে ভোট ক্রয়ের নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিভিন্ন অনিয়ম, একাধিক প্রার্থী ও সাধারণ ভোটারদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছেন। এহেন অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থেই ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কোনো ধরণের বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই।’

 

তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, একজন প্রার্থী নির্বাচন স্থগিতের পেছনে সরকারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছেন। তিনি অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন যে—মন্ত্রণালয়ের নির্দেশে নাকি নির্বাচন বন্ধ হয়েছে। আমরা এই দায়িত্বজ্ঞানহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews