মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে আওয়ামী লীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার সখীপুরে ৪ মাসের শিশুসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ , থানায় দুই পরিবারের অভিযোগ রূপসায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।  গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন-শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের  টাঙ্গাইলে হাইওয়ে পুলিশের চেকপোস্টে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির বালু উত্তোলনের অভিযোগ  প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে রূপসার টিএসবি ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।  কালিয়ায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক  এমরান আলী রানা 

গাজীপুরে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ মোঃ শাওন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।

 

সোমবার বিকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

 

আটক শাওন মিয়া গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর এলাকায় বিল্লালের বাড়ির ভাড়াটিয়া ও আব্দুর রশিদের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে গাছা থানার একটি দল উত্তর খাইলকুর এলাকায় অভিযান চালায়। এ সময় শাওন মিয়াকে আটক করে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুকান্ত কুমার পাল।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সুকান্ত কুমার পাল বলেন, ৫২ পিস ইয়াবাসহ শাওন মিয়াকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews