বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জ থেকে সুজন সাহা গ্রেপ্তার কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ কলেজ ক্যাম্পাস থেকে ৫০০ গজ দূরে উদ্ধার, সন্তানের মরদেহ দেখে মায়ের আহাজারি মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক, থানায় ফেরার পথে উধাও গুলিভর্তি অস্ত্র-খুঁজে দিলে ৫০হাজার টাকা  জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ, শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন – ইসরাইল হাওলাদার এমন খুলনা আগে দেখেনি কেউ,  প্রধানমন্ত্রীর সফরে বদলে গেছে মহানগরীর চেহারা।   আড়াইহাজারে আওয়ামী লীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার সখীপুরে ৪ মাসের শিশুসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ , থানায় দুই পরিবারের অভিযোগ রূপসায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।  গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন-শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের  টাঙ্গাইলে হাইওয়ে পুলিশের চেকপোস্টে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জ থেকে সুজন সাহা গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

 

টাঙ্গাইল কালিহাতীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অত্যন্ত আপত্তিকর মন্তব্য করার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে সুজন সাহা (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা।

 

জানা যায়, গত ২ নভেম্বর টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভবানী বাড়ি দক্ষিণপাড়ায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে রফিকুল ইসলাম মাদানীর আগমন উপলক্ষে ‘বাসাইল সংবাদ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে সুজন সাহার ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

 

অভিযোগে বলা হয়, ওই মন্তব্যে মহান আল্লাহ ও রাসুল (সা.)-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বল্লা এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

এর প্রতিবাদে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লা বাজার এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

বিক্ষোভের খবর পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্ত সুজন সাহা পলাতক ছিলেন।

 

পরে এ ঘটনায় কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়। বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি সুজন সাহাকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গ্রেপ্তারকৃত সুজন সাহা বর্তমানে কালিহাতী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews