বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে  বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে। অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ধামরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পূবাইলে সড়কে ঝরল প্রাণ, অটোরিকশা চালক গ্রেফতার  পাকা আমন ধান কাটায় ব্যস্ত চলনবিলের কৃষক প্রকাশিত সংবাদ’র বিষয়ে এসএমসিআইএফ’র প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসান এর প্রতিবাদ ফরিদপুরে চার মাস ধরে নিজ কার্যালয় উপস্থিত নেই এক নারী ইউপি সদস্য  উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগ নেতার উপস্থিতি, রাজনৈতিক পুনর্বাসন নিয়ে প্রশ্ন! মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা কোন পথে?

ধামরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার (ধামরাই) মোঃ রাকিব হোসেন

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডারদের চালানো সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামরাই পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি মোঃ খোদা নূর রনি, ধামরাই পৌর যুবদলের মোঃ শহিদুল ইসলাম সুজন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

ফেস্টুন ও ব্যানার হাতে শত শত নেতাকর্মী ধামরাইয়ের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশৃঙ্খলা ও নাশকতামূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews