শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল মনিরুল ইসলাম রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।  অগ্নিসংযোগ ও সহিংসতার চেষ্টা বরদাশত করা হবে না ————-জিএমপি কমিশনার  ফরিদপুরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে  বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে। অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ধামরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পূবাইলে সড়কে ঝরল প্রাণ, অটোরিকশা চালক গ্রেফতার  পাকা আমন ধান কাটায় ব্যস্ত চলনবিলের কৃষক ফরিদপুরে চার মাস ধরে নিজ কার্যালয় উপস্থিত নেই এক নারী ইউপি সদস্য 

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল মনিরুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

মোঃমাসুদ পারভেজ স্টাফ রিপোর্টার,নড়াইল

বহিষ্কারাদেশ প্রত্যাহারে স্বাগত জানালেন ইঞ্জি. তাইবুল হাসান ও এসএম গিয়াস উদ্দিন জুয়েল, দলীয় ঐক্য সুসংহত করার আহ্বান

নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি. তাইবুল হাসান এবং লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম গিয়াস উদ্দিন জুয়েল।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তাঁকে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হয়।

কেন্দ্রীয় নেতৃত্বের এ সিদ্ধান্তকে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন দলটির স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ। তাঁদের প্রত্যাশা, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের মতপার্থক্য ও বিভেদ কাটিয়ে নতুন করে ঐক্য প্রতিষ্ঠার পথ সুগম হবে।

এক যৌথ প্রতিক্রিয়ায় ইঞ্জি. তাইবুল হাসান ও এসএম গিয়াস উদ্দিন জুয়েল বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তাঁরা সম্মুখসারিতে থেকে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে নানা অন্যায়, অত্যাচার, নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হলেও দলের আদর্শ ও রাজনৈতিক অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হননি।

তাঁরা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া এবং মনিরুল ইসলামের বহিষ্কারকে ঘিরে নড়াইলের রাজনৈতিক অঙ্গনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কেন্দ্রীয় নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃদ্বয় অতীতের সব মতপার্থক্য, মান-অভিমান ও তিক্ততা পেছনে ফেলে দলীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংগঠনিক সংহতি জোরদার করার আহ্বান জানান।

তাঁরা বলেন, ‘ব্যক্তির ঊর্ধ্বে দল, বিভেদের ঊর্ধ্বে ঐক্য’—এই রাজনৈতিক চেতনাকে ধারণ করেই আগামী দিনে নড়াইল জেলা বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাঁদের প্রত্যাশা, মনিরুল ইসলামের পুনর্বহালের মধ্য দিয়ে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews