1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 24, 2026, 9:41 am

মাদকমুক্ত যুব সংঘ মাদারীপুরের আয়োজনে ডে নাইট রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : Sunday, March 3, 2024,
  • 263 Time View

 

মাসুদ হোসেন খান :

বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১ই”মার্চ সন্ধ্যা ৭টায় মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ মাদারীপুরের শান্তিনগর জেলা শাখা কমেটির আয়োাজনে শহরের গৌড়া বাড়ির খেলার মাঠে সপ্তাহ ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

টুর্নামেন্টের এ খেলায় মোট ১৬টি দালের সমম্বয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিদিন খেলায় ৪টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সপ্তাহ ব্যাপী এ খেলায় চুরান্ত পর্বে উন্নীত বিজয়ী দল নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হবে, খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার। ৩২ ইঞ্চি টেলিভিশন ও ২৪ ইঞ্চি টেলিভিশনসহ থাকছে বিজয়ীদের জন্য অন্যান্য পুরস্কার সামগ্রী।

 

দেশে মাদক বিস্তারে আধিপত্য করছে একশ্রেণীর মানুষ, ঠিক এইসয় মাদারীপুর শান্তিনগর এলাকায় মাদকবিরোধী সংগঠন “বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ মাদারীপুর জেলা শাখা” শান্তিনগরে এক দল যুবকে সোচ্চার হয়ে মাদক বিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে তারা, এরমধ্যে খেলাধুলার মাঠ তৈরি করা,উঠান বৈঠক, দাবা খেলা, ক্রিকেট টুর্নামেন্ট গঠন,ফুটবল টুর্নামেন্ট, মাদকবিরোধী কর্মকান্ডের সাথে জড়িতদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সংগঠনটি।

 

বাংলাদেশ মাদক মুক্ত যুব সংঘ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের কেন্দ্রীয় সভাপতি জসিম গৌড়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর চেম্বার অফ কর্মাসের সভাপতি হাফিজুর রহমান খান যাচ্চু নানা, বিশেষ অতিথি মাহাথির খান শাম্স, সংগঠনের জেলার সভাপতি দর্পণ খান, বিশিষ্ট ব্যবসায়ী সুবাহান মিয়া, কিসলু বাহাদুর, জাহিদ ভূঁইয়া,তুহিন হাওলাদার, সুমন হাওলাদারসহ,সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট