
মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার:- নকলমুক্ত ও শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষায় পটুয়াখালী জেলার ৮ টি উপজেলায় ৭৭ টি শিক্ষা কেন্দ্রে ১ম দিনের পরীক্ষায় ৫৩৩ জন অনুপস্থিত রয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ সূত্রে প্রাপ্ত তথ্যসূত্রে জানাগেছে ৷
পটুয়াখালী জেলায় ৭৭ টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ৭০১ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার প্রথমদিনে উক্ত সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ১৬৮ জন অংশগ্রহন করে। এ পরীক্ষায় ৫৩৩ জন অনুপস্থিত রয়েছেন।
অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে রয়েছে- ৪২ টি কেন্দ্র ১১,৯১৬ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১ম দিন বাংলা বিষয়ে ২০১ জন অনুপস্থিত রয়েছেন। ২২ টি কেন্দ্রে ৬০১২ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে আবরী বিষয় পরীক্ষায় ২৬৯ জন অনুপস্থিত রয়েছেন। ১৩ টি কেন্দ্রে ১৭৭৩ জন এসএসসি ( ভোকেশনাল) বাংলা-১ পরীক্ষায় অনুপস্থিত রয়েছেন ৬৩ জন পরীক্ষার্থী।
পটুয়াখালীতে এ বছর পরীক্ষার সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নকল মুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রতিকেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ অতিরিক্ত জেলা প্রশাসকগন এবং একাধিক ভিজিলেন্স টিম কেন্দ্র সমূহ পরিদর্শন করেন। কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা থাকার পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তাগন ঝটিকা পরিদর্শন করায় এ বছর পরীক্ষা সম্পূর্নভাবে নকল মুক্ত পরীক্ষা হওয়ার কথা বলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।