1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 21, 2026, 9:48 am

বগুড়ার গাবতলীতে ফ্যামিলি   কার্ডের উদ্বোধন 

Reporter Name
  • Update Time : Tuesday, April 21, 2026,
  • 22 Time View

 

 

বগুড়া জেলা প্রতিনিধি: দেশব্যাপী নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বগুড়ায় ২য় ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান প্রধান মন্ত্রী তারেক রহমান। ৯৪১ জন নারীর মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

 

 

আয়োজকদের দাবি, ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগটি নারীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার করবে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো নির্দিষ্ট সহায়তা ও সেবা সহজে পাবে, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে।

 

প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান সকাল ১০টায়। এরপর তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন,আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

পরে দুপুর ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন তিনি।

 

এর মধ্য দিয়ে দেশের ১৩তম নগর হিসেবে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন।

 

 

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বগুড়া পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়। তখন সংস্থাটি ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয়। সে সময় এ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে গত দুই দশকে তা আর আলোর মুখ দেখেনি।

 

স্থানীয় প্রশাসন ও আয়োজক সূত্রে জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকা পাইলট প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারিত কিছু পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট