
মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- আসছে ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি (বার) এর কার্যনির্বাহী কমিটির একবছর (২০২৬-২০২৭) মেয়াদের নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৯টি পদে বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন লাইব্রেরী সম্পাদক পদে একজন মাত্র প্রার্থী হওয়ায় এ্যাড. মনিরুল ইসলাম(৪) (বিএনপি) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে অন্যান্য পদে প্রতিদ্বন্দী দুটি প্যানেলের প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ্যাড মো. মজিবুর রহমান(৭) (বিএনপি) ও এ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান(জামায়াত), সহ-সভাপতি পদে এ্যাড. মোহাম্মদ মাসুদুর রহমান(১) (জামায়াত) ও এ্যাড. মো. নজরুল ইসলাম(৩) (বিএনপি), সাধারন সম্পাদক পদে এ্যাড. মো. মহিউদ্দিন(৪) (জামায়াত) ও এ্যাড. মো. আরিফ হোসেন( বিএনপি) সহ-সাধারন সম্পাদক দুটি পদে এ্যাড.মো. ওমর ফারুক(২) (জামায়াত), এ্যাড.মো. আনোয়ার হোসাইন(৫) (জামায়াত) এ্যাড.মো. আমিনুল ইসলাম সোহাগ ( বিএনপি) ও এ্যাড. মো. মুজিবুল হক বিশ্বাস রানা(বিএনপি) । লাইব্ররী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত এ্যাড. মো. মনিরুল ইসলাম(৪)( বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মো. আবু সাঈদ খান(১) (জামায়াত) ও এ্যাড. মো. মাইনুল ইসলাম রুবেল(বিএনপি), সদস্য দুটি পদে এ্যাড.মো. নজরুল ইসলাম পাটোয়ারী( জামায়াত), এ্যাড.মারিয়াম আহমেদ(বিএনপি) ও এ্যাড.মো. এনামুল হক রাসেল (বিএনপি)।
উক্ত আইনজীবী সমিতিতে ৫২০ জন সদস্য ভোটার রয়েছে। ৩০ এপ্রিল বৃহষ্পতিবার সমিতি ভবনের দোতলায় সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। অপর দুই সদস্য হলেন- এ্যাড. আবুল কাসেম খান ও এ্যাড. মো. সাইদুর রহমান। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে কুশল বিনিময় করে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।