1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 21, 2026, 1:52 pm

সময়মতো উন্নয়নে কঠোর নির্দেশ গাসিক প্রশাসকের

Reporter Name
  • Update Time : Tuesday, April 21, 2026,
  • 46 Time View

 

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

নাগরিক সেবা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে—এমন কঠোর নির্দেশনা দিয়েছেন প্রশাসক শওকত হোসেন সরকার।

 

তিনি বলেছেন, উন্নয়ন কাজে কোনো ধরনের বিলম্ব বা গাফিলতি মেনে নেওয়া হবে না; মানসম্মত কাজের মাধ্যমেই নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, গুণগত মান নিশ্চিতকরণ ও সার্বিক কার্যক্রমে সমন্বয় জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

প্রশাসক বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।নির্ধারিত সময়সীমা মেনে কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, উন্নয়ন প্রকল্প সফল করতে বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। তিনি জানান, সাম্প্রতিক সময়ে প্রকৌশল বিভাগের কার্যক্রমে নতুন গতি এসেছে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

 

সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট