
মাদারীপুর প্রতিনিধি:
মোঃ বেলায়েত হোসেন।
নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী, প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুর জেলার ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ)২০২৪ ইং তারিখ সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবসটির র্যালি শেষ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভার সভাপতিত্বে ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সায়েদুজ্জামান হিমু,
বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি সায়েদুজ্জামান হিমু বক্তব্যে বলেন,ভোক্তা অধিকার আইন খুবই কঠোর তাই আমরা এই রমজানে কোনো নিত্য প্রয়োজনীয় পন্যে ভেজাল না করি। এটা রহমানের মাস পবিত্র রমজান মাস,এই উপলক্ষে আমরা পন্যের দাম সঠিক রাখব এবং ভেজাল মুক্ত রাখবো। প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবো, বিশ্বের প্রায় দেশে বিভিন্ন সময় বিভিন্ন দিবসে পন্যের দাম কমিয়ে রাখা হয়।
এসময় ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক,পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সুনমন্দী উচ্চবিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের,শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের প্রভাষক সৈয়দ ওয়ালীউর রহমান।
উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের শরির চর্চা বিভাগের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, দপ্তর সম্পাদক রিয়েল হাওলাদার,ডাসার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ শাওনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।