1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 3:07 pm

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল কাশেম ইন্তেকাল করেছে।

Reporter Name
  • Update Time : Saturday, March 16, 2024,
  • 313 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল কাশেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার(১৬ মার্চ)জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. আবুল কাশেম তার দেলদুয়ারের আবাদপুরের নিজ বাড়িতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরলে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাগিনা ও পিএস মো. ইলিয়াস হোসাইন।
তিনি জানান যে, কাশেম সাহেব তার আমেরিকা নাগরিক ছেলেকে এয়ারপোর্ট বিদায় দিয়ে এসেছে। আজ হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়লে মামি (কাশেম সাহেবের স্ত্রী) আমাকে জানায়। পরে দ্রুত তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই, কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরিক্ষার পর বেলা ২টায় মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ২০০৮ সালে মহাজোট মনোনীত সাবেক টাঙ্গাইল-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান নেতা আলহাজ্ব মো. আবুল কাশেম। মৃত্যু কালে তিনি তার স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী-গুণোগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট