
কালিয়ায় অন্তসত্তা গৃহবধুকে পেটালেন ইউপি সদস্য
স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে এসে শান্তা আক্তার (৩৪) নামে এক অন্তসত্তা গৃহবধুকে রাসেল শেখ নামে এক ইউপি সদস্য পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে উপজেলার উত্তর ডুমুরিয়া গ্রামের এই ঘটনায় ওই গৃহবধু শুক্রবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত শান্তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তা ডুমুরিয়া গ্রামের সাফায়েত মোল্যার স্ত্রী ও যশোর সদর উপজেলার পিয়ারী মোহন রোডের মৃত কুদ্দুস আলীর মেয়ে। রাসেল শেখ ডুমুরিয়া গ্রামের হেমায়েত শেখের ছেলে ও বাঐসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত গৃহবধুকে চিকিৎসার ব্যবস্থা করার অপরাধে রাসেল থানার সামনে এশিয়ান টেলিভিশন এর সাংবাদিক আমানত ইসলাম পারভেজ এর উপর হামলা চালানোর চেষ্টাসহ তাকে হত্যা হুমকি দিয়েছে। ঘটনাটিতে তিনি শুক্রবার সন্ধ্যায় থানায় জিডি করেছেন।
অভিযোগের বিবরনে জানা যায়, হেমায়েতের সাথে শান্তার ৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর স্বামী তাকে নিয়ে ঢাকায় বসবাস করার সময় অন্তসত্তা শান্তাকে ফেলে হিমায়েত তার ৬ বছর বয়সী সন্তান সোহেল তারভীরকে নিয়ে গত বছল ৩১ ডিসেম্বর ঢাকা থেকে পালিয়ে ডুমুরিয়া গ্রামে চলে আসে। স্বামীর সাথে যোগাযোগ করতে না পেরে শান্তা শুক্রবার সকাল ১০ টার দিকে ডুমুরিয়া গ্রামে স্বামীর বাড়িতে আসলে স্বামীর সহয়োগিতায় স্থানীয় ইউপি সদস্য রাসেল শেখ তার বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে হত্যার হুমকি দেয় এবং তার পরনের কাপড় টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটিতে তিনি স্থানীয়দের দ্বারে দ্বারে ধর্নাদিয়ে কোন প্রতিকার না পেয়ে শুক্রবার সন্ধ্যায় নড়াগাতি থানায় একটি লিখিত অভিযোগ দাখিলের পর রাতে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তাকে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমানত ইসলাম পারভেজ অভিযোগ করে বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে নড়াগাতি থানায় যান এবং নির্যাতিত গৃহবধুকে চিকিৎসার সহযোগিতা করতে চাইলে ইউপি সদস্য রাসেল থানার সামনেই তার উপর হামলা চালানোর চেষ্টা করে এবং তাকে হত্যার হুমকি দেয়াসহ অকথ্য ভাষায় গালিগালাচ করে। এই ঘটনায় সাংবাদিক পারভেজ শুক্রবার রাতে ওই থানায় একটি জিডি করেছেন।
এ ঘটনায় কালিয়া প্রেসক্লাব সহ সাংবাদিক মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নড়াগাতি থানার পরিদর্শক তদন্ত মো. বোরহান উদ্দিন বলেছেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে কি না এ াবষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি তিনি।