1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 5:12 pm

কিশোরগঞ্জে সোনামণি আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা 

Reporter Name
  • Update Time : Monday, March 18, 2024,
  • 251 Time View

আজাদ হোসেন আওলাদ মিয়া,

স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনামণি আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী মুহতাসিম সাদিক তামিম মেডিকেল ভর্তি পরীক্ষা জাতীয় মেধা তালিকায় ১৫তম স্থান ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জন করায় কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলের পক্ষ তাকে থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ মার্চ রবিবার সকাল ১১টায় অত্র প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। লেখক কলামিষ্ট সাংবাদিক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক ইয়ামিন কবির স্বপন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পী রানী রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোকছেদুল হাসান মন্ডল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু বসুনিয়া, সোনামণি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আরেফিন,সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপ্না শান্তা প্রামানিক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনামণি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আলী আকবর। আরো উপস্থিত কৃতি শিক্ষার্থীর গর্বিত পিতা স্কান্দার মির্জা,মাতা নিলুফা আক্তার লিলি,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারেক আজিজ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট