1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 5:11 pm

মুন্সীগঞ্জে নকশা শ্রমিক হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Monday, March 18, 2024,
  • 228 Time View

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় ফার্নিচারের নকশা শ্রমিক মোস্তফা খালাসি (৪২) হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকের সামনে ঘন্টাব্যাপি মাববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নিহত মোস্তফার স্ত্রী-সন্তানসহ কয়েকশতাধিক এলাকাবাসী।

মানববন্ধনকারীরা জানান, কাঠের নকশা না করার তুচ্ছ ঘটনায় মোস্তফাকে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষ রাজন শিকদার। এতে স্বজন হারিয়ে ৩ সন্তান নিয়ে অনিশ্চিত জীবন এখন নিহতের পরিবারের। এঘটনায় মামলা করলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামী রাজনকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

পরে শহরের প্রধান প্রধান সড়কপ বিক্ষোভ প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

প্রসঙ্গত, গত শনিবার (১৬মার্চ) সকালে টঙ্গীবাড়ীর বাঘিয়া বাজারে কাঠের নকশা করা নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষ রাজন মোস্তফা খালাসির গোপনাঙ্গে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহত মোস্তফা টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট