1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 24, 2026, 9:42 am

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা গ্রেপ্তার তিন জন।

Reporter Name
  • Update Time : Tuesday, March 19, 2024,
  • 525 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক- জাহিদ হাসান খান ঝলককে (২৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সলিমাবাদ মধ্যপাড়া এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।নিহত ছাত্রলীগ নেতা জাহিদ সলিমাবাদ গ্রামের ছামিনুর রহমান খানের ছেলে। তিনি টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা ৯ জনকে আসামী করে ওইদিন রাতেই বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে রানা মিয়া (২২) তার ভাই জিহাদ (১৯) ও একই গ্রামের জহের উদ্দিনের ছেলে ইমন মিয়া (১৯)।
নাগরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন বলেন যে, এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএমজসিম উদ্দিন বলেন যে, সোমবার রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মাঠের কাছে ফাঁকা একটি জায়গায় পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট