1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 9:50 pm

ঠাকুরগাঁওয়ে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা

Reporter Name
  • Update Time : Thursday, March 21, 2024,
  • 247 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ২১ মার্চ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের এসডিই ময়দুল ইসলাম জনি, নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন-ফেরসাডাঙ্গী ব্রীজের তলদেশের নির্মানাধীন “শ্বেতপদ্ম রিসোর্ট” এর যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট