1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 8:22 pm

ঝিনাইদহের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আলমসাধু চালক নিহত

Reporter Name
  • Update Time : Friday, March 22, 2024,
  • 267 Time View

 

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে কার্ভাড ভ্যানের ধাক্কায় রেজাউল ইসলাম (৫৯) নামের এক
আলমসাধু চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা শহরের মোবারকগঞ্জ
সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ঝিনাইদহ শহরের
ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে
ঝিনাইদহে যাচ্ছিলো সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে
ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন
দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে
রাস্তার পাশে আলমসাধুটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হয়। সেখান
থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক
তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান,আমরা খবর পেয়ে সেখানে
পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ড ভ্যানটি কে আটক করতে পারিনি তবে
আটকের চেষ্টা চলছে।

তাং ২২-০৩-২০২৪ইং
ঝিনাইদহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট