1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 8:23 pm

মুন্সীগঞ্জ শ্রীনগরে হাজী আঃ রাজ্জাক ও আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশন উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : Friday, March 22, 2024,
  • 251 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানে মুন্সীগঞ্জের শ্রীনগরে হাজী আঃ রাজ্জাক ও আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যােগে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামে চেয়ারম্যান বাড়ীতে ইউনিয়ন ব্যাপী অসহায় দুস্থ্য পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ইউনিয়ন ব্যাপী ৯টি ওয়ার্ডের প্রায় দুই হাজার পরিবারকে এক কেজি করে আলু,পেয়াজ,বুট, লবণ,চিনি,তেল,ডাল, ৫ কেজি চাল, আধা কেজি খেজুর,দুই প্যাকেট সেমাই সম্বলিত প্যাকেট প্রত্যেক পরিবারের হাতে তুলে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু,সুরদিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়ের সভাপতি ও ব্যবসায়ী শাকিল আরমান হুমায়ুন,নারী ইউপি সদস্য,লাইজু আক্তার পাখি, রোজিনা আক্তার রোজি,রেখা বেগম,ইউপি সদস্য নজরুল ইসলাম, তোফায়েল আহম্মেদ,তপন শেখ, স্বপন শেখ,সাবেক সদস্য মিরাজ শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট