1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 10:05 pm

ঝিনাইদহের কালীগঞ্জে পুরাতন গরুর হাট ও তারামন বিবির খাল উদ্ধারের উদ্যোগ পৌর কর্তৃপক্ষের

Reporter Name
  • Update Time : Saturday, March 23, 2024,
  • 308 Time View

 

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গরুর হাট ও তারামন বিবির খাল উদ্ধারের উদ্যোগ
নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এ উপলক্ষে শনিবার (২৩ মার্চ) গোহাটা হাট চাঁদনীতে পৌর মেয়র
আশরাফুল আলম আশরাফের নের্তৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,
কালীগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-
সাধারন সম্পাদক মতিয়ার রহমান মতি, পৌর কাউন্সিলর মোক্তার হোসেন, আশরাফুল ইসলাম রনি,
রুবেল মিয়া, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, গণমাধ্যম কর্মি, সূধীমহল, পৌরসভার
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্ব স্থরের
মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রভাবশালী কর্তৃক অবৈধভাবে দখল হওয়া গোহাটার জমি ও দখল হওয়া
তারামন বিবির খালের জমি মাপামাপি কাজ শুরু করেন পৌর পরিষদ কর্তৃপক্ষ।
এ সময় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, প্রভাবশালী কর্তৃক কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী
গরু-ছাগলের হাট এবং তারামন বিবির খাল দখল হয়ে গেছে। দখল হওয়া সম্পত্তিগুলো আমরা ১৯২৬
সালের রেকর্ড অনুযায়ী দখলমুক্ত করা হবে। রেকর্ড অনুযায়ী দখল হওয়া মোট জমির পরিমান ২
একর ৬৮ শতক। দখল হওয়া জমিতে ইমারত সহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে অবৈধ দখলকারীরা।
প্রভাবশালীরা যতোই শক্তিশালী হোক না কেন, প্রশাসনের সহযোগীতা নিয়ে এ সকল স্থাপনা
অপসারণ করে দখল হওয়া সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে। দখলমুক্ত করে শহরের যে সমস্ত এলাকায়
রাস্তার পাশে ফুটপাত দখল করে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করছে সেগুলো এখানে স্থানান্তর
করে পৌরবাসীকে একটি যানজটমুক্ত আধুনিক শহর উপহার দিবো। এজন্য মেয়র পৌরবাসীকে
তার পাশে থাকার আহ্বান জানান।

তাং ২৩-০৪-২০২৪ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট